এই মাত্র পাওয়া

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা: নিয়ম না মানলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে

পূর্বকণ্ঠ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম যথাযথভাবে অনুসরণ না করলে কনস্যুলার কর্মকর্তা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, ভিজিটর ভিসার আবেদনকারীদের অবশ্যই নিয়ম মেনে চলার বিষয়ে আন্তরিক থাকতে হবে। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন যে আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিসার শর্ত মানার ইচ্ছা পোষণ করেন না, তাহলে তার আবেদন বাতিল হতে পারে।

বার্তায় আরও বলা হয়, নিজের ভিসা সঠিকভাবে ব্যবহার করা সম্পূর্ণভাবে আবেদনকারীর ব্যক্তিগত দায়িত্ব।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
শিরোনাম...