x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

পূর্বধলায় ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, পেট্রোল না পেয়ে ভোগান্তিতে কার্ডধারীরা

নেত্রকোণার পূর্বধলায় একটি এলপিজি ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ডধারীদের জন্য বরাদ্দ পেট্রোল নিয়ম না মেনে অন্যদের কাছে বিক্রি
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় একটি এলপিজি ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ডধারীদের জন্য বরাদ্দ পেট্রোল নিয়ম না মেনে অন্যদের কাছে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে ফিরতে হচ্ছে বৈধ গ্রাহকদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় পূর্বধলার গিরিপথ এলপিজি ফিলিং স্টেশনে প্রায় ৪ হাজার লিটার পেট্রোল ও ৭ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়। নিয়ম অনুযায়ী এসব জ্বালানি কার্ডধারীদের মধ্যে বিতরণের কথা থাকলেও অভিযোগ রয়েছে, বাস্তবে তা মানা হয়নি। ফলে অনেক গ্রাহক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পেট্রোল পাননি।

ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, বৈধ কার্ড থাকা সত্ত্বেও তাদের জ্বালানি দেওয়া হয়নি। তাদের অভিযোগ, গোপনে কার্ডবিহীনদের কাছে তেল বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান দাবি করেন, ভোররাতে একদল লোক ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তেল নিয়ে যায়, যার ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান জানান, ট্যাগ অফিসার ও প্রশাসনের অনুপস্থিতিতে পাম্প ম্যানেজার অনিয়মের মাধ্যমে জ্বালানি বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ম্যানেজার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার আশ্বাস দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পূর্বধলার অন্য দুটি ফিলিং স্টেশনে সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ সম্পদ বিতরণে এ ধরনের অনিয়ম প্রশাসনিক দুর্বলতারই বহিঃপ্রকাশ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে অনিয়ম বন্ধ এবং কার্ডধারীদের স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন