x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

পূর্বধলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষ
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, পূর্বধলা (নেত্রকোনা) | ১৬ এপ্রিল ২০২৬ : নেত্রকোনার পূর্বধলায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। ইউনিসেফের নিউট্রিশন কনসালটেন্ট শাহজাহান কবীরের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন।

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরএমও ডা. বিশ্ব প্রিয় মজুমদার, এমওডিসি ডা. আরিফুল ইসলাম, এমও আইসিটি ডা. শেখ ইশা খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক এবং ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল।

সভায় উপজেলার সার্বিক পুষ্টি পরিস্থিতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস), আইসিডিডিআর,বি-সহ বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে সমন্বিত পুষ্টি কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন