পূর্বধলায় শান্তিপূর্ণভাবে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষদাখিল পরীক্ষায় দুইটি কেন্দ্রে মোট ২৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮০ জন অংশগ্রহণ করে এবং ১৬ জন অনুপস্থিত ছিল। কেন্দ্র দুটি হলো পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদরাসা এবং কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল দাখিল মাদরাসা।
অন্যদিকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৪২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৯ জন উপস্থিত ছিল এবং ১৬ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, কেন্দ্র সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি তাসনীম জাহান বলেন, জানান, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় পূর্বধলায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন