পূর্বধলায় ভ্রাম্যমান আদালতে অবৈধ ডেন্টাল প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা
নেত্রকোনার পূর্বধলায় বৈধ লাইসেন্স ছাড়া ডেন্টাল প্রতিষ্ঠান পরিচালনা ও অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে ডেন্টাল এইড নামের এক প্রতপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বৈধ লাইসেন্স ছাড়া ডেন্টাল প্রতিষ্ঠান পরিচালনা ও অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে ডেন্টাল এইড নামের এক প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ডেন্টাল এইড নামের প্রতিষ্ঠান মালিক উপজেলার বাড়হা গ্রামের নুরুল ইসলামের ছেলে আল আমীনকে (২৯) এ দণ্ডাদেশ দেওয়া হয়।অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান মামুন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
ইউএনও শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বৈধ ডেন্টাল নিবন্ধন ও সরকারি অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনার অভিযোগ ছিল।
এর ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং বৈধ লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করায় আল আমীনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন