এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২হাজার ৫শত টাকা দিলেন দুর্গাপুরের এক শ্রমিক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: করোনা মহামারীতে মানুষের খাদ্য সংকটের কথা মাথায় রেখে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের বালু ঘাটের শ্রমিক মো. নজরুল ইসলাম ১২হাজার ৫শত টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জমা দিয়ে মানবিকতার এক ভিন্নরকম দৃষ্টান্ত তৈরি করলেন। বুধবার দুপুরে নজরুল ইসলাম নামের ওই শ্রমিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১২হাজার ৫শত টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম জানান, নজরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের দেবথৈল গ্রামের আব্দুল খালেক এর ছেলে। দেবথৈল এলকার বালু ঘাটে শ্রমিক এর কাজ করতেন তিনি। সে দীর্ঘদিন ধরে ঘর বানানোর জন্য তার মা নুরহাজান বেগমের কাছে টাকা জমানো শুরু করেন। ইতোমধ্যে ওই টাকা জমা হয়েছে ১২হাজার ৫শত। দেশে করোনা পরিস্থিতিতে ঘর না বানিয়ে তিনি সমুদয় টাকা বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার জন্য আমার কাছে জমা দেন। এই ঘটনাটি মানবতার এক বিরল দৃষ্টান্ত। এ সময় অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, যুবলীগ নেতা আশিষ রায় উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম জানান, বালু ঘাটে শ্রমীক হিসেবে করে কিছু টাকা জমিয়েছি ঘর করার জন্য। কিন্তু করোনায় মানুষ না খেয়ে কষ্ট করছে। আমার ঘর বানানোর চেয়ে মানুষের জীবন বড়, বেঁচে থাকলে ঘর বানাতে পারবো। সেই কারণে আমি প্রধানমন্ত্রীর কাছে ইউএনও এর মাধ্যমে আমার জমানো ১২হাজার ৫শত টাকা প্রদান করলাম। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।