LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের ইমেজ অপ্টিমাইজার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটে খুব সহজেই আপনি ছবি এডিটিং করতে পারবেন । তা ছাড়া দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।      ●      নিরপেক্ষ সংবাদ প্রকাশই আমাদের লক্ষ্য। প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯ এই নাম্বারে ফোন করুন।

পূর্বধলায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পূর্বধলা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত একটার দিকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। সে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া খলাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধার পর রফিকুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে রাত ১১টা পর্যন্ত  বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকে। খোজাখুঁজির এক পর্যায়ে  বাড়ির পেছনে পুকুর পাড়ে একটি গাছে গলায় মাফলার পেঁছানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য মুন্জুরুল হক বাবুল জানান, নিহত রফিকুল ইসলাম বিবাহিত। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা বলতে না পারলেও ইউপি সদস্যের দাবী রফিকুল ইসলাম কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিল।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. কবীর হোসেন জানান, নিহতের পরিবার ও স্থানীয়রাও দাবী করছেন মানসিক বিকারগ্রস্থতার কারণে সে আত্মহত্যা করেছে। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি