এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বিজ্ঞাপন বাড়ছে ইউটিউবে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক:


যেসব ছোট ইউটিউবার মনেটাইজেশন নীতির আওতায় নেই বা ইউটিউবের সঙ্গে চুক্তি করার জন্য যথেষ্ট রসদ নেই, তারাও বিজ্ঞাপনের আওতায় আসবেন। বর্তমানে শুধু মনেটাইজেশন নীতির অধীনে রয়েছে এমন ইউটিউবারদেরকে বিজ্ঞাপন থেকে আয়ের অংশ দেয় ইউটিউব। কিন্তু অতি শীঘ্রই এ দৃশ্যপট বদলে যাবে।

বিবিসি উল্লেখ করেছে, এরকম ছোট ইউটিউবারদের ভিডিওতে বিজ্ঞাপন ঠিকই প্রচার হবে, কিন্তু বিজ্ঞাপনী আয়ের পুরোটাই রেখে দেবে ইউটিউব। এজন্য নিজেদের শর্তাবলীতেও পরিবর্তন আনছে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট খ্যাত সাইটটি। এ আরেকটি অর্থ দাঁড়ায়, গোটা প্ল্যাটফর্মেই বাড়বে বিজ্ঞাপন।

ইউটিউব জানিয়েছে, ছোট ইউটিউবাররা মনেটাইজেশনের উপযুক্ত হলে আবেদন করতে পারবেন এবং বিজ্ঞাপন থেকে অর্থ আয় করতে পারবেন। এর মানে দাঁড়াচ্ছে, ছোট নির্মাতারা যারা কর্মসূচীর অংশ নন, তারা কোনো বিজ্ঞাপনী অর্থ আয় ছাড়াই ভাইরাল সফলতা পাবেন। – বলেছেন গ্রন্থকার ও সাংবাদিক ক্রিস স্টোকেল-ওয়াকার।

যদিও নির্মাতারা এ সফলতাকে কাজে লাগিয়ে স্পন্সরশিপ বা উপস্থিতির মতো বিকল্প উপায়ে অর্থ আয় করতে পারবেন। কিন্তু তারপরেও ইউটিউবের এ সিদ্ধান্ত অদ্ভুত মনে হচ্ছে।  - জানিয়েছেন স্টোকেল ওয়াকার।

© Bangladesh Journal
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।