এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

গৌরীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাংচুর

শাহজাহান কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম রতন গং এর বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উল্লেখিত ইউনিয়নের সহনাটি দক্ষিণপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে ইউপি সদস্য আবুল কাশেম রতনসহ ৬ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।,  


অভিযোগে  জানা যায়, বিবাদীগণের সাথে পূর্ব হইতে বাদীর জমি সংক্রান্ত বিরোধ ছিলো। ৮ বছর পূর্বে ইউপি সদস্য রতনের নিকট হইতে বাদী ৩০ শতাংশ জমি ক্রয় করলে দখল নিলেও রেজিষ্ট্রি করা হয়নি। জমি লিখে দেয়ার জন্য রতনকে তাগিদ দেয়ায় গত শুক্রবার সকাল ১১ টার দিকে ইউপি সদস্য তার দলবল নিয়ে রেহানার বাড়িতে লোহার রড, লাঠিশোঠা নিয়ে বসতঘরে হামলা করে ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর করে ৭৫ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং বাড়ী সংলগ্ন ভূমিতে গাছপালা কেটে নিয়ে যায়। ‘এ ঘটনায় বাদী ফিরাতে আসলে বিবাদী রতন গং তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হাড়ভাঙ্গা জখম করে।,


এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবুল কাশেম রতন সাংবাদিকদের বলেন, দুই পক্ষের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য গেলে আমার সামনেই দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক তাদের বাড়িঘরে হামলা করে তবে হামলাকারীরা আমার লোক না। আর জমি বিক্রয়ের বিষয়টি তিনি স্বীকার করে বলেন, ‘৩০ শতাংশ জমি বিক্রয় করলেও কাগজপত্রের ঝামেলা থাকায় দলিল করে দেয়া হয়নি।,


এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান,  ‘এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।,  

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।