এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

দুর্গাপুরে সুমেশ্বরী নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা: নদীতে ভেসে আসা মরা গাছ (লাকড়ী) ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে মোহাম্মদ জিহাদ (১৫) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী গ্রাম সংলগ্ন সুমেশ্বরী নদীতে। 

দুর্গাপুর থানার এস আই রোকন জানান, ভবদেবপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র মোহাম্মদ জিহাদ ঢাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করে আসছে। রমজান উপলক্ষ্যে সে বাড়ীতে চলে আসে।  

সোমবার দুপুরের দিকে কামারখালী এলাকা দিয়ে যাওয়ার সময় সুমেশ্বরী নদী দিয়ে ঢলের তোড়ে একটি মরা গাছ (লাকড়ী) ভেসে আসতে দেখে তা ধরতে নদীতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় নদীতে ব্যাপক তল্লাশী চালিয়েও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ জিহাদের কোন সন্ধান পায়নি। 

‘নিখোঁজ জিহাদের বাবা মা ও আত্মীয় স্বজন তাদের প্রিয় সন্তানকে অবিলম্বে খোঁজে বের করার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে জোর দাবী জানান।’


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।