এই মাত্র পাওয়া

যশোর প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ট্রাক পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) ভোর রাতে সেহেরি খাবার সময় আগুনের সূত্রপাত ঘটে। শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী বন্দরের নিরাপত্তারক্ষীরা জানায়, সেহেরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই বন্দরে ৩৮ নং শেডে থাকা ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয় ট্রাক পুড়ে যায়।

এ বিষয়ে মামুন তরফদার জানিয়েছেন, পণ্যের চালানটি গত বুধবার ভারত থেকে ৫টি ট্রাকে আমদানি হয়। ব্লিচিং ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে। `আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তবে কত টাকার মালামাল পুড়ে গেছে তা জানা যায়নি।'

উল্লেখ্য, ৫ মাস আগে ব্লিচিং ভর্তি অনুরূপ ভারতীয় একটি ট্রাক আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। `তবে স্থানীয়দের দাবি ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসাতে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।'


from Sarabangla | Breaking News | Sports | Entertainment https://ift.tt/TqtrPJH

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর