শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নেত্রকোনার পূর্বধলায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে দেলোয়ারা দিলু (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবুল মিয়া (২৮) নামে এক যু
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোনার পূর্বধলায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে দেলোয়ারা দিলু (৪২) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবুল মিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুল মিয়া পলাতক রয়েছেন।

নিহত দিলু আরা লালচাপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী এনামুল হকের স্ত্রী। অভিযুক্ত বাবুল মিয়া একই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মিয়া দিলু আরার কাছে আমগাছের কিছু লাকড়ি বিক্রি করেছিলেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ওই লাকড়ির টাকা পরিশোধ করতে দিলু আরা বাবুলের বাড়িতে যান। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাবুলের বাড়ির পাশের জঙ্গলে অচেতন অবস্থায় দিলু আরাকে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেন্টু মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার মোশাররফ বলেন, ‘ধারণা করা হচ্ছে, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। একই সঙ্গে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে গেছে।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। এ ছাড়া বাবুলের ঘর থেকে নিহতের ব্যবহৃত ওড়না উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্ত বাবুল মিয়াকে আটকের চেষ্টা চলছে।

 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন