পূর্বধলায় গ্রাম পুলিশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনার পূর্বধলায় গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা থানার ওসির উদ্যোগে থানা কম্পাউন্ডে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ।
আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান পিপিএম ও শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেন্টু মিয়া।
কর্মশালায় গ্রাম পুলিশদের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ভূমিকা এবং দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম গ্রাম পুলিশদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কাজের স্বীকৃতি হিসেবে উপজেলার খলিশাউড় ইউনিয়নের আহাদ মিয়া নামে একজন গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন