এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূবাইলে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

গাজীপুর: পূবাইলে কাভার্ডভ্যান চাপায় এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতের নাম আমজাদ হোসেন মোল্লা (৪৫)। তিনি গাজীপুর জেলার পূবাইল থানাধীন বসুগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। জানা যায়, মীরেরবাজার থেকে টঙ্গীগামী একটি ইজিবাইক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী পি.পি.এল পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়।, 


এ সময় ইজিবাইকের এক যাত্রী ছিটকে সড়কে পড়ে যায়। পরে টঙ্গীগামী একটি কাভার্ডভ্যান ওই যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।, 


এ বিষয়ে পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, অজ্ঞাত একটি কাভার্ডভ্যান একজনকে চাপা দিলে ঘটনাস্থলেই সেই ব্যক্তি নিহত হন। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।,


The post appeared first on Sarabangla http://dlvr.it/SWVShH
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।