এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

টমটমকে মোটরসাইকেলের ধাক্কা, বন কর্মকর্তা নিহত

পটুয়াখালী: জেলার কলাপাড়া উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা টমটমকে ধাক্কা দিয়ে আবদুস সালাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জেলার আমতলী উপজেলা বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আবদুস সালাম বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা। 
গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলে করে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেয় আবদুস সালাম। 


এ সময় ফোরলেন এলাকায় পৌঁছলে সড়কের ওপরে রাখা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপতালে প্রাথমিক চিকৎসা শেষে বরিশাল নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ,


 এ তথ্য নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।, 



 The post appeared first on Sarabangla http://dlvr.it/SWVSfc
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।