এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে তাপ্পরে প্রাণ গেল বৃদ্ধের

শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় মসজিদে ইমামের পেছনে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের চড়-তাপ্পরে প্রাণ গেল  হাসিম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের।

আজ মঙ্গলবার ফজরের নামাজের পর উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমামের অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন ঐ গ্রামের হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক। 

মঙ্গলবার তিনি ফজরের নামাজ পড়াতে আসলে একই গ্রামের  মৃত আব্দুল লতিফের ছেলে শাহজাহান আজিজুলের পেছনে নামাজ পড়বেন না বলে জানান। এক পর্যায়ে আজিজুল নামাজ পড়ানোর পড় মসজিদ প্রাঙ্গনে এনিয়ে আজিজুলের বাবা হাসিম উদ্দিনের সাথে তারই চাচাত ভাইয়ের দিকে ভাতিজা শাহজাহানের কথা কাটাকাটি শুরু হয়। কথাকাকাটির এক পর্যায়ে শাহজাহান তার চাচা হাসিম উদ্দিনকে চড় মারলে ঘটনাস্থলেই তিনি মারাযান।



সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধিনে পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদ উল্লাহ ভূঁইয়া পূর্বকন্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ পূর্বকন্ঠকে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।,’



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।