এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে পূর্বধলায় স্মরণ সভা

শফিকুল আলম শাহীন : ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে নেত্রকোনার পূর্বধলায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আহত ও শহিদদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান এর সভাপতিত্বে সভায় শহীদদের রুহের মাফফেরাত কামনায় ১মিনিট নীরবতা পালনের পর আহত পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, আহত শিহাব এর দাদা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আহত রিফাত এর বাবা মোবারক, আহত মাসুদ এর বাবা ইসলাম উদ্দিন, আহত কাইয়ুম এর বাবা হান্নান মিয়া, আহত শিহাব, আহত শফিকুল ইসলাম, শহীদ পরিবারের পক্ষ থেকে নিহত রমজান আলীর মাতা খাদেজা বেগম , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তোফায়েল, ফুয়াদ প্রমুখ। এ সময় গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে পূর্বধলা উপজেলায় রমজান আলী নামে ১জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ৯ জন।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।