x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত দুই বারের সংসদ সদস্য,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবর এঁর মুক
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত দুই বারের সংসদ সদস্য,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবর এঁর মুক্তির দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনারে নেত্রকোনা জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব, কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু, জেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক,সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক

মজিবুর রহমান খান, সাবেক সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির সভাপতি ও আহবায়ক এবং সদস্য সচিববৃন্দ।, ক্ষমতার পট পরিবর্তনের পর এই প্রথম নেত্রকোনায় বিএনপির এতো বড় শোডাউন অনুষ্ঠিত হয়।,

সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।,


প্রস্তুত হচ্ছে...
ফেসবুক হোয়াটসঅ্যাপ

বিস্তারিত জানতে কমেন্ট বক্স দেখুন...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন