পূর্বধলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

পূর্বধলা (নেত্রকোণা) সংবাদদাতা : “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা ।

মেলায় উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার। আগামীকাল রবিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
শিরোনাম...