ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল-সেক্রেটারি নুরুল ইসলাম

পূর্বকন্ঠ ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাম ঘোষণা করে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।,

এর আগে, ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় ‘সভাপতি’ জাহিদুল ইসলাম পূর্বে সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।,

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।, নতুন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ইতিপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।,

তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। ‘বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।,’

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি