পূর্বধলায় ভুল চিকিৎসায় এক নারী খামারীর ৮ ছাগলের মৃত্যু
পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা ভেটেরিনারি সার্জনের ভুল চিকিৎসায় এক নারী খামারীর ৬টি গর্ভবতী ও ২টি বাচ্চা ছাগল মারা যাওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় পূর্বপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে শরিফা আক্তার রিমা’র খামারে এ ছাগলগুলি মারা যায়।
খামারী রিমা জানান গত ৬ বছর আগে তার নিজ বাড়িতে একটি ছাগলের খামার গড়ে তোলেন। বর্তমানেও তার খামারে ছোটবড় ৪০টি ছাগল রয়েছে। গত রবিবার তিনি পশু পালনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা-অসুবিধার সম্পর্কে জানার জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে আসেন। সেখানে গিয়ে তিনি উপজেলা ভেটেরিনারি সার্জন সারা তাইফুন্নাহারের কাছে তার ছাগলের খামারের কথা জানিয়ে পরামর্শ চান।,এরপর সোমবার বিকালে ভেটেরিনারি সার্জন তার খামারের ছাগলগুলো দেখতে যান। দেখেশুনে ছাগলগুলোকে ভ্যাকসিন কৃমি নাশক দেয়ার পরামর্শ দেন। তার কথা মতো তিনি ভ্যাকসিন দিতে রাজি হলে ভেটেরিনারি সার্জন ভ্যাকসিনের একটি প্রেসক্রিপশন লিখে দেন। এ জন্য ভেটেনারী সার্জন তার কাছ থেকে ১হাজার ২শ’ টাকা ফি হিসেবে নেন।,
খামারীর বাবা মিজানুর রহমান বলেন, সোমবার দিবাগত রাত ৮টার দিকে স্থানীয় একটি ফার্মেসী থেকে ভ্যাকসিন এনে ছাগলকে সেই ভ্যাকসিন পুশ করার আধঘন্টার মধ্যেই ছাগলগুলো অসুস্থ্য হয়ে পড়ে। খিচুনি ও লাফালাফি করে ৬টি গর্ভবতী ও দুইটি বাচ্ছা ছাগল মারা যায়। যার আনমানিক মূল্য প্রায় ৫০ থেকে ৫৫ হাজার টাকা। তিনি চিকিৎসকের বিরুদ্ধে ‘ভুল’ চিকিৎসার বিচার ও ক্ষতিপূরণের দাবী জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ভেটেরিনারি সার্জন সারা তাইফুন্নাহারে বলেন, তার ভুল চিকিৎসায় মারা গেছে এমন অভিযোগ সঠিক নয়। তারপরও বিষয়টি দেখতে হবে কেন এমন হলো। ভ্যাকসিনের মেয়াদ ঠিক ছিলনা কিনা এবং কি কারণে এমন হয়েছে তা উদঘাটন না করে বলা সম্ভব নয়।,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার বলেন, খবর পেয়েই আমি খামারটি পরিদর্শন করেছি। অসুস্থ হয়ে যাওয়া অন্য ছাগল গুলিকে স্যালাইন দেওয়া হয়েছে। সেগুলি এখন মুখে খাবার খাচ্ছে। ছাগল মারা যাওয়ার বিষয়টি দু:খ্যজনক। খামারটি আমার হাতেই গড়া। খামারী একজন উচ্চ শিক্ষিত প্রশিক্ষিত নারী। ভ্যাকসিন খামারি নিজেই পুশ করেছেন। আর ভ্যাকসিন সাধারণত চামড়া নিচে দিতে হয়। তাছাড়া অভার ডোজ হলো কি না। ছাগলগুলি কি কারণে মারা গেছে তা আমারা খতিয়ে দেখছি।,
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা কবীর বলেন, এক নারী খামারীর ছাগল মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ভুল চিকিৎসার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।,’

