পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার (১ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।,

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব ফকির, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির, পূর্বধলা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকি তুরাগ, পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রুবায়েত হোসেন শান্ত, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন তালুকদার প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।,’

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি