পূর্বধলায় গৃহবধুসহ দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় মাফিয়া আক্তার (২০) নামের এক গৃহবধু ও জহিরুল ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা ও জারিয়া ইউনিয়নের জারিয়া চড়পাড়া গ্রাম থেকে গত শনিবার সন্ধ্যায় ও আজ রোববার সকালে এ লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত মাফিয়া উপজেলার হাটকান্দা গ্রামের দ্বীন ইসলামের স্ত্রী ও জহিরুল ইসলাম জারিয়া চড়পাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে মাফিয়া আক্তার শনিবার দিবাগত রাতে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপর দিকে দাদীর কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে মাদকাসক্ত যুবক জহিরুল ইসলাম শনিবার বিকালে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে জানান, লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা করা হয়েছে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি