পূর্বধলায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়
পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ ইমরান।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদ আলী সরকার, হাজী আব্দুল গণি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, আজিম উদ্দিন তালুকদার আরশাদ, ডা. লতিফুর রহমান, মো. গোলজার আহমেদ, ডা. আব্দুল আজিজ, শেখ আবদুর রাশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা ফিরোজ আকন্দ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ তালুকদার, আসাদুজ্জান ডানো, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান আনিস প্রমুখ।
এই পোস্টটি শেয়ার করুন

