মোহনগঞ্জে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস এম সারোয়ার খোকন, মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনার মোহনগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই, এই শ্লোগানকে সামনে রেখেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে উপজেলা প্রশাসন আয়োজন করে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুরে এই খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জুয়েল আহমেদ।,এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্নায়েন, সদস্য সচিব টিপু সুলতান,পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক মাসুম,সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ,মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম, সারোয়ার খোকন,যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া প্রমুখ।,’
এই পোস্টটি শেয়ার করুন

