পূর্বধলায় ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ১কেজি গাঁজাসহ উজ্জল সরকার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

আটককৃত উজ্জল সরকার উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর উত্তরপাড়া গ্রামের মৃত ইউনুস আলী সরকারের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৮জানুয়ারি) দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ উজ্জল সরকারকে উপজেলার আন্দা গ্রাম থেকে আটক করে। 

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি