পূর্বধলায় ইসলামী ব্যাংক পিএলসি’র শাখা স্থাপন বিষয়ক মতবিনিময়
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র শাখা স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) বিকালে উপজেলা সদরের পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ও সুধী মহলের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্থাপন কার্যক্রম পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি নূর আহাম্মদ খান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার আমির মাহফুজুল হক খান নয়ন।
মুল বক্তব্য উপস্থাপন করেন- ব্যাংক স্থাপন কার্যক্রম পরিষদের মূল উদ্যোক্তা উপজেলা জামায়াতের নায়েব আমীর, সাবেক উপজেলা শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- হিরন্নপট্টি ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মো. রায়হান উদ্দিন ফকির, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. নজরুল ইসলাম, পূর্বধলা হোসাইনীয়া ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মাও. শহিদুল ইসলাম, হিরন্নপট্টি ফাযিল মাদ্রাসার প্রভাষক মাও. এনামুল হক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ধলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও. এমদাদুল হক, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য জাকির আহমদ খান কামাল, নূর উদ্দিন মন্ডল দুলাল, ডা. শহিদুল্লাহ, সাংবাদিক মো. শফিকুল ইসলাম খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ডা. উমর ফারুক প্রমুখ।

