পূর্বধলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) জুম্মার নামাজের পর উপজেলা সদরের পূর্বধলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।,অনুষ্ঠিত সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, রমজানকে কেন্দ্র করে অধিক মুনাফার লোভে পণ্য মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি না করা ও দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার দাবী জানান।,
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা জামায়াতের এসিসস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাসুম মোস্তফা,উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খান নয়ন, উপজেলা জমায়াতের নায়েবে আমীর মো. জয়নাল আবেদীন, সাবেক আমীর মাও. নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাও. হাফিজ উদ্দিন, সাবেক সেক্রেটারী মাও. শাহিদুল ইসলাম, মাও. এমদাদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ডা. উমর ফারুক, সাবেক সভাপতি মো. মঞ্জুরুল হক প্রমুখ।,’

