আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি নামে রাজনৈতিক দল

পূর্বকন্ঠ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি ’ (এনসিপি)। এ নতুন দলের আহবায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।,

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ দলের নাম ঘোষণা করা হয়।, 

নতুন রাজনৈতিক দল ও আহবায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।,মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।,

মীমের পর জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটির নাম ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।, 

তিনি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে শামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীবের নাম ঘোষণা করেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ডা. তাসনিম জারা, নাফিসা সরওয়ার রিভার নাম ঘোষণা করেন।

এ ছাড়াও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন আবদুল হান্নান মাসউদ।,

এর আগে বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
প্রস্তুত হচ্ছে...