জামালপুর জেলা বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

এস এম এ হালিম দুলাল , জামালপুর :  জামালপুর জেলা বিএনপি’র মেয়াদোত্তীর্ণ নয় বছরের কমিটি ভেঙে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ জেলা কমিটির গঠনের দাবিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র বিক্ষুব্ধ একটি অংশ।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দের উপস্থিতিতে ২০১৬ সালে জামালপুর জেলা বিএনপি’র সম্মেলনের মাধ্যমে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

কমিটি গঠনের দীর্ঘ প্রায় নয় বছর অতিবাহিত হলেও এখনও গঠন করা হয়নি নতুন কমিটি। এই মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি ভেঙে সম্মেলনের আয়োজন না করায় জেলা বিএনপির শীর্ষ স্থানীয় কয়েকজন নেতার নেতৃত্বে দলের মধ্যে ব্যাপক ভাঙন ও দলে উপদলে বিভক্ত হয়ে দলের মধ্যে বিশৃংখল পরিস্থিতি বিরাজ করছে।,

এ কারনেই আজ বুধবার বিকালে জামালপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের ব্যানারে জামালপুর শহরের বকুলতলা মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপির বিক্ষুব্ধ একটি অংশ। 

জামালপুর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির সদস্য ও জামালপুর শহর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, শহর বিএনপি’র সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির, জামালপুর শহর যুবদলের আহবায়ক মো. শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর ও যুগ্মসম্পাদক রানা মেনসন, ছাত্রদলনেতা জাকির হোসেন, যুবনেতা খায়রুল ইসলাম লিয়ন, যুবদলনেতা আবু আশিক মল্লিক বাবু, সাবেক ছাত্রদলনেতা মহব্বত হোসেন, মৎস্যজীবী দলনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।,

বক্তারা অভিলম্বে মেয়াদোত্তীর্ণ জামালপুর জেলা বিএনপি’র কমিটি ভেঙে আহবায়ক  কমিটি গঠন এবং পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপি’র সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোরালো দাবি জানান। অন্যথায় মেয়াদোত্তীর্ণ কমিটির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।,’


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি