পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে রুবাইয়া (১৮) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টারদিকে পুলিশ উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। কিশোরী রুবাইয়া ময়মনসিংহের নান্দাইল এলাকার মৃত শাহজাহান মিয়ার মেয়ে।
নিহতের মা নূরজাহান জানান, তিনি পূর্বধলা উপজেলার হাটধলা গ্রামের মৃত ইসমাইলের মেয়ে। গত ২০ বছর আগে তার বিয়ে হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজবাড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার সাথে। বিয়ের পর এক ছেলে, এক মেয়ে ও স্বামীকে নিয়ে বেশ সুখেই ছিলেন।গত ৭/৮ বছর আগে হঠাৎ তার স্বামী মারা যাওয়ার পর তিনি দুই ছেলে মেয়ে নিয়ে চলে আসেন হাটধলা গ্রামে বাবার বাড়িতে।
সেখানে তার বৃদ্ধা মায়ের কাছে ছেলে মেয়েকে রেখে কাজের সন্ধানে ঢাকায় চলে যান। সেখানে ঝিয়ের কাজ করে যা পেতেন তা দিয়ে দুই ছেলে মেয়েকে নিয়ে বেশ ভালই চলছিলেন। তার মেয়ে রুবাইয়া ছিল খুব শান্ত স্বভাবের। বিয়ের কথাও ভাবছিলেনে। গত সপ্তাহে তিনি বাড়ি আসেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি ঘুমিয়ে পড়েন। বিকাল ৪টার দিকে তিনি শুনতে পান তাদের পাশের বাড়ি নূর উদ্দিনের পরিত্যাক্ত ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলছে তার মেয়ে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই)মো.হাবিবুর রহমান জানান-আত্মহত্যার প্রকৃত কারণ জানাযায়নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

