পূর্বধলায় যুবলীগ নেতা বুলবুলসহ গ্রেপ্তার ২
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মাহবুবুর রহমান বুলবুল (৫১) ও আরশাদ মিয়া (৪০) নামের দুই যুব লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান বুলবুল নেত্রকোনা জেলা যুবলীগের সদস্য ও উপজেলার হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের জিএস। তিনি উপজেলার জালশুকা গ্রামের মৃত মোমতাজ উদ্দিন আহমেদের ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত আরশাদ মিয়া উপজেলার ৫ নং ধলামুলগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার শালথি গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ ০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/দ: বি: এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামি ছিল।

