পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি ‘দিবস’ পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আজ সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে র্যালি, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।,উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম,পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সাংবাদিক মো. হাবিবুর রহমান প্রমুখ।,
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী মো. জয়েন আলী, অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আতিকুল ইসলাম, আরবানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো.আবুল আরশাদ প্রমুখ।,’

