নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পূর্বধলায় ছাত্রদলের মানববন্ধন
পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা সদরের পূর্বধলা সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।,কলেজের মূল ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রুবায়েত খান শান্তর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান আনিছ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, পূর্বধলা সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী কেয়া।,
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, ছাত্রদল নেতা রাফিন আহমেদ, নোমান ফকির, সাকিব আল সোয়াদ প্রমুখ।,’
এই পোস্টটি শেয়ার করুন

