ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী পলিকে বাঁচাতে এগিয়ে আসুন
ক্যান্সারে আক্রান্ত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থী পাপরিয়া জান্নাতু পলি অসুসক্যান্সারে আক্রান্ত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থী পাপরিয়া জান্নাতু পলি অসুস্থতার বাঁধা ডিঙিয়ে বাঁচতে চায়। চিকিৎসার জন্য চায় সমাজের বৃত্তবান ও মানবিক মানুষ গুলোর কাছে সহায়তা।
তার স্বপ্ন ছিল পড়া লেখা শেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে পরিবারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু মরণব্যাধি ক্যান্সার তার সেই যাত্রা পথের প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে।নেত্রকোনার মদন উপজেলার বাগজান গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে পাপরিয়া জান্নাতু পলি জানান, তিনি মাস্টার্স শেষ করার পর ২০২৩ সালের নভেম্বর মাসে হঠাৎ করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন।
ঢাকায় ধানমন্ডি প্যানোরমা হাসপাতাল ও শান্তি ক্যান্সার ফাউন্ডেশনে গত ১ বছর ধরে চিকিৎসা করে আসছেন। অনেক কষ্টে ধারদেনা করে তার দরিদ্র পরিবার চিকিৎসা চালিয়ে গেলেও এখন আর সম্ভব হচ্ছে না।
বর্তমানে তার কেমো গুলো রেসপন্স করেছে কম। মেডিসিন পরিবর্তন করে পুনরায় কেমোথেরাপি দিতে হবে। কিন্তু পুনরায় চিকিৎসা খরচ পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
টাকার কারণে প্রায় ৪ মাস ধরে চিকিৎসা বন্ধ। তাই তিনি সমাজের বৃত্তবান, সরকারি-বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন ।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ/রকেট: 01313975513 (পার্সোনাল)।
ব্যাংক: A/C Name: Papriya Jannatu Poly
A/C No: 20503380202231900
ইসলামী ব্যাংক, কোনাবাড়ী ব্রাঞ্চ,গাজীপুর।
Routing number: 125330947

একটি মন্তব্য পোস্ট করুন