এই মাত্র পাওয়া

পূর্বধলায় শিল্পপতির মায়ের কুলখানিতে আল্লামা মামুনুল হক

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি :  বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক নেত্রকোনার পূর্বধলায় এক শিল্পপতির মায়ের কুলখানির দাওয়াতে অংশগ্রহণ করেছেন ।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে তিনি হেলিকপ্টারে উপজেলা সদরের পূর্বধলা হেলিপ্যাড মাঠে অবতরণ করেন। এ সময় প্রিয় ব্যক্তিকে দেখতে আশপাশের মানুষ ভিড় করেন। 

পরে সেখান থেকে গাড়িতে করে রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান উপজেলা সদর ইউনিয়নের জুগলী গ্রামের মৃত ইছহাক ফকিরের ছেলে শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল ফকিরের বাড়ি যান। সেখানে সোহেলের মা হালিমা খাতুনের কুলখানি অনুষ্ঠানে যোগ দেন। পরে দোয়া শেষে তিনি বিকেল সাড়ে পাঁচটায় হেলিকপ্টারে চড়েই বিদায় নেন।

সোহেল ফকিরের পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হকের বাবার ছাত্র ছিলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল মাদ্রাসার মুহতামিম জিয়াউল হক। আর জিয়াউল হকের আত্মীয় হলেন দাওয়াতকারী শিল্পপতি মাজাহারুল ইসলাম সোহেল ফকির। বর্তমানে যিনি রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান।

তার ৭২ বছর বয়সী বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। মায়ের কুলখানি অনুষ্ঠানে মামুনুল হককে দাওয়াত করেন। এরপর শনিবার কুলখানি অনুষ্ঠানের আয়োজনে বিশেষ দাওয়াতপ্রাপ্ত হয়ে বাবার ছাত্রের আত্মীয়র বাড়িতে আসেন মাওলানা মামুনুল হক।

এদিকে প্রিয় বক্তার আগমনের খবরে আশপাশের এলাকার মানুষও ভিড় করেন সোহেলের বাড়িতে। কেউ কেউ আসেন হেলিকপ্টার দেখতে। এনিয়ে চা-য়ের দোকান, হাট বাজারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি