LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের ইমেজ অপ্টিমাইজার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটে খুব সহজেই আপনি ছবি এডিটিং করতে পারবেন । তা ছাড়া দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।      ●      নিরপেক্ষ সংবাদ প্রকাশই আমাদের লক্ষ্য। প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯ এই নাম্বারে ফোন করুন।

পূর্বধলায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ৫শ’গ্রাম গাঁজাসহ রিপন চন্দ্র সরকার (৩৮) ও ৩ গ্রাম হেরোইনসহ রাজন বণিক (২৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে দশটা ও সোমবার গভীর রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত রিপন উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামের মহানন্দ চন্দ্র সরকারের ছেলে ও রাজন উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের রতন বণিকের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ও এস আই মো. শাহীনূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ সোমবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি