প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবিতে পূর্বধলায় মানববন্ধন
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই আগষ্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামি নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা কারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের পূর্বধলা সরকারি কলেজ গেইটে কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধন চলাকালীন পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রুবায়েত খান শান্তর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান আনিছ , উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, রাফিন আহমেদ, নোমান ফকির, লিয়ন, সাকিব, কামাল প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তোলেন ।

