x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

পূর্বধলায় ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই নেতা গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজিদ রহমান অভি (২৮) ও শফিকুল ইসলাম (৪৫) নামের অপর এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।.
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজিদ রহমান অভি (২৮) ও শফিকুল ইসলাম (৪৫) নামের অপর এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

সোমবার (০১ জুলাই) রাতে পূর্বধলা থানা ও শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার পৃথক পৃথক স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বায়েজিদ রহমান অভি উপজেলার ইয়ারণ গ্রামের কাজল মুন্সির ছেলে ও পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার জালশুকা গ্রামের মমতাজ আলীর ছেলে । তিনি ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত বায়েজিদ রহমান অভি পূর্বধলা থানার মামলা নং-২৮ তারিখ ২৩-১১-২৪ ধারা- ২০০৯ সনের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০১৩) এর  ৬/১০/১১/১২/১৩ ধারায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী ছিলেন। অপর দিকে গ্রেপ্তারকৃত  শফিকুল ইসলাম পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ ০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/দ: বি: এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিলেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন