শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় এমপি বেলালের এপিএস রুপা গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল’র ব্যক্তিগত সহকারী (এপিএস) মাহাবুবুর রহমান রুপাকে (৪২) গ্রেপ্তার কর
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল’র ব্যক্তিগত সহকারী (এপিএস) মাহাবুবুর রহমান রুপাকে (৪২)  গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাহাবুবুর রহমান রুপা ওই গ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।  

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান- গ্রেপ্তারকৃত রুপা পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ -০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/ দ: বি: এর মামলার ঘটনার সাথে জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিল। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন