এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় শ্রমিক লীগ নেতা আব্দুল গফুর গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মো. আব্দুল গফুর (৫৮) নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল গফুর উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি গোহালাকান্দা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পূর্বধলা থানার মামলা নং-০১ তারিখ ০১-১২-২৪ ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/তৎসহ ১৪৩/৩২৩/১১৪/পেনাল কোড মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিলেন। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি