এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় আরমান (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের বারধার গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরবান ওই বারধার গ্রামের কমল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় আরমান বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে সবার অজান্তে ঘরের আড়ায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।,

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে আরমান হাফেজি শেষ করে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিল। বুধবার দুপুরে সে মাদ্রাসা থেকে বাড়ি এসে সন্ধ্যায় আত্মহত্যা করে।, 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ‘পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।,’

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি