এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ব্যাপক উৎসাহ উদ্দীনার মধ্যে দিয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে । উপজেলা বিএনপি, উপজেলা জামায়াত, ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলি পালন করেছে পৃথক পৃথক কর্মসূচি।

এ উপলক্ষে আজ মঙ্গলবার নানা শ্লোগানে মুখরিত করে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা সদরের বিভিন্ন সমাবেশ স্থলে যোগ দিতে দেখা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা ৪টি পৃথক স্থানে পৃথক কর্মসুচী পালন করে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সেখানে সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদারের নেতৃত্বে উপজেলা সদরের পাটবাজারে নেতাকর্মীরা একত্রিত হয়ে সমাবেশ শেষে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

জেলা বিএনপির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এএসএম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে রেলস্টেশনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা সমাবেশে মিলিত হন। সেখানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বক্তব্য শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর নেতৃত্বে রেল স্টেশন এলাকার নিজবাসভবন চত্বরে দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই জড়োহয়। তাদের উদ্যোগেও আলোচনা সভা শেষে বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গণমিছিল করেছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকরা। গণমিছিল পূর্বধলা উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সহকারী সেক্রেটারী, আগামী সংসদ নির্বাচনে পূর্বধলা উপজেলা থেকে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা। পরে সবার অংশগ্রহনে বিশাল মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলনের উদ্যোগে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত- ২০২৪ সালের ৫ আগষ্ট এই দিনে ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে তৎকালীন আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে অন্তর্বতীকালীন সরকার এই দিবসটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের নিমিত্তে সাধারণ ছুটি ঘোষনা করেন।, 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি