এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় যুবককে কুপিয়ে হত্যা

পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় পূর্বশত্রুতার জেরধরে কাকন মিয়া (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাকন ওই এলাকার দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন সরকারি চাকরীজিবী ছিলেন। বাংলাদেশ রেলওয়ে বিভাগে গৌরীপুর স্টেশনে পয়েন্টসম্যান হিসেবে তিনি কর্মরত ছিলেন। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কাকন স্থানীয় দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ‘তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।,

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।,

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশের উর্দ্বতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে। ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ‘


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি