পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারী নিহত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাতনামা এক পথচারী নারী (৪০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার বড় ইলাশপুর (চৌরাস্তা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে বিরিশিরি গামী ঢাকা মেট্রো চ-৮৮৪৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস ওই পথচারী নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।,পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। ‘এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।,
এই পোস্টটি শেয়ার করুন

