পূর্বধলায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও সায়েদ আল মামুন শহীদ ফকির।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাসেল তালুকদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিজানুর রহমান মিজান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুক মিয়া, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মো. মহসীন খান, উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক এস.এম মানিক প্রমুখ।
এই পোস্টটি শেয়ার করুন

