নেত্রকোনায় জেলা ছাত্রদল সভাপতির শিক্ষা–বান্ধব উপহার: খুশির ঝলক শিক্ষার্থীদের মুখে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফুটলো এক ভিন্ন আয়োজনের মাধ্যমে।
জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী আজ রোববার সকালে সদর উপজেলার বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে চকোলেট ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে এ হাসি ফুটিয়েছেন।নিজস্ব অর্থায়নে শিক্ষাবান্ধব উদ্যোগ হিসেবে এ আয়োজন করেন ছাত্রদল সভাপতি। এ সময় তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।,
উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। বিদ্যালয়ের শিক্ষকগণও এই আয়োজনকে শিক্ষার্থীদের অনুপ্রেরণার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।,
এ সময় অনিক মাহবুব চৌধুরীর সঙ্গে ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপ।
অনিক মাহবুব চৌধুরী বলেন, “শিক্ষা একটি জাতির মূলভিত্তি। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সমান প্রয়োজন রয়েছে। আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব কার্যক্রমে বিশ্বাস করে এবং এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলার প্রতিটি বিদ্যালয়ে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।,


