এই মাত্র পাওয়া

পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেলো যাত্রীর !

খবরের অডিও ফাইলটি শুনতে নিচের প্লে-বাটনে ক্লিক করুন-

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শহীদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ মিয়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।,

জারিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনির হোসেন  জানান , ময়মনসিংহ থেকে জারিয়াগামী ৩৭৪ নং আপ লোকাল ট্রেনটি  দুপুর ১৩টা ২০ মিনিটে জারিয়া স্টেশনে পৌঁছলে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ওই ব্যক্তি নিচে পড়ে যান। এতে তার মাথায়  আঘাত লাগে এবং ডান পায়ের পাতা থেঁতলে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে  পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান ।

শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নুরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে ‘লাশ’ হস্তান্তর করা হয়েছে। ,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি