পূর্বধলায় খেলাফত মজলিসের গণসমাবেশ মঙ্গলবার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) নেত্রকোনার পূর্বধলায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এ সমাবেশটি বিকেল ৪টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবেশের উদ্বোধন করবেন শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দিন সাহেব দা.বা., সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সাহেব দা.বা., মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শাইখুল হাদীস মাওলানা আলী উসমান সাহেব, নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা আতাউল্লাহ আমীন সাহেব, সিনিয়র সহকারী মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা হেদায়েতুল্লাহ হাদি সাহেব, নাইবে মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস।
সমাবেশে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খান, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য, জাতীয় রাজনীতিতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে নেত্রকোনা ও আশপাশের উপজেলা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

