এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...

কৃষক লীগ নেতা পূর্বধলার মাজহারুল ইসলাম সোহেল ঢাকায় গ্রেপ্তার

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮) নামের এক কৃষক লীগ নেতাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত সোহেল ফকির নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের জুগলী গ্রামের মৃত ইসহাক ফকিরের ছেলে ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি। 

রবিবার (২ নভেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।,

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম পূর্বকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল ফকিরসহ গ্রেপ্তারকৃত অপর ব্যক্তিরা হলেন- ছাত্রলীগকর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন (৪২), চাঁদপুর জেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরাস্তি উপজেলা যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১) ও ছাত্রলীগ বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।,

ডিএমপি জানায় রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সোহেল ফকিরকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ডিবি লালবাগ বিভাগ যাত্রাবাড়ী এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করে। সকাল ৯টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর থেকে লিটনকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা। দুপুর পৌনে ১২টার দিকে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ডিবি-মতিঝিল বিভাগ কিরনকে গ্রেপ্তার করে। বিকাল সাড়ে ৪টার দিকে কদমতলীর শ্যামপুর ১০ নম্বর রোড থেকে রিয়াদ মাতুব্বরকে গ্রেপ্তার ডিবি গুলশান বিভাগ। সোমবার ভোর ৪টার দিকে বাড্ডা এলাকা থেকে ডিবি সাইবার বিভাগ রাকিবকে গ্রেপ্তার করে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল আয়োজন এবং এতে অংশগ্রহণ করছিলেন।, 

ডিএমপি (ডিবি) উপ-পরিদরর্শক (এসআই) মো. রফিকুল হুদা জানান, গ্রেপ্তারকৃত সোহেল ফকিরকে  মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ‌গ্রেপ্তারকৃত অপর ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।,'


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি